দামুড়হুদায় দিনে-রাতে ১০ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ

দামুড়হুদায় দিনে-রাতে ১০ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ

দামুড়হুদায় দিনে-রাতে ১০ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ

প্রচণ্ড গরম আর বিদ্যুতের তীব্র লোডশেডিং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, দিনে ও রাতে মিলিয়ে ১০ ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না তারা। ঘন ঘন বিদ্যুৎবিচ্ছিন্নতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রেও পড়ছে নেতিবাচক প্রভাব।